পৃষ্ঠাসমূহ

অবিশ্বাস্য, তবুও বিশ্বাস করতে হবে!!!

| বুধবার, ২৩ জুলাই, ২০১৪ | |
আমেরিকার মিসিসিপিতে অবস্থিত থ্রি লেগড লেডি(বাংলা অর্থঃ তিনপায়া মেয়ে) রোড ধরে দিনের বেলায় স্থানীয় কবরস্থানকে পাশে রেখে যান, কিছু হবেনা। কিন্তু রাতের বেলা ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনি গাড়ি থামিয়ে তিনবার আপনার গাড়ির হেডলাইট জ্বালান-নেভান, তাহলে সম্ভাবনা যে আপনি বিপদে পরবেন। কি বিপদ তা জানিনা। কেউ এসে ঝাঁপিয়ে পরতে পারে, নাহলে আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। এক একজন এক একরকম বিপদে পরে। কারো হয়তো ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর স্টার্ট নেয় না। কেউ হয়তো দেখে একটা ছোট্ট মেয়ে খেলার পুতুল হাতে নিয়ে রাস্তার পাশে বসে গাড়িটার দিকে তাকিয়ে আছে। সেখানে প্রচলিত ঘটনা অনেকটা এরকমঃ কোনো এককালে সেই রাস্তার পাশে এক বিশাল জনপদ ছিল। সেখানে এক বাচ্চা মেয়ে জন্মেছিল তিন পা নিয়ে। একটু বড় হতেই আশেপাশের মানুষ তাকে ডাইনী আখ্যা দিয়ে বেঁধে গাড়ির পেছনে করে সারা রাস্তা চষে বেরিয়েছিল। এবং এভাবেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছিল। তারপর থেকেই সেই রাস্তায় এমন সব অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। এমনকি সেই জনপদটি এই ঘটনার পর পরই খুব দ্রুত হারিয়ে যায় জায়গাটি থেকে। ঐ মেয়েটির স্মরণেই পরে জাগাটার নাম দেয়া হয় “থ্রি লেগড লেডি”। যাদের মনে সন্দেহ আছে ঘটনাটার সত্যতা নিয়ে, তারা “google” এ “three legged lady road in USA” লিখে সার্চ করলে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন!!! [Collected]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন