পৃথিবীতে কত অলৌকিক ঘটনাই না ঘটে। অনেক ঘটনার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া যায়না। উপযুক্ত ব্যাখ্যা না থাকায় এসব ঘটনাকে অনেকেই ভূতুরে ঘটনা হিসেবেই জানে। সমুদ্রযাত্রা নিয়ে মানুষের রহস্যের কোন শেষ নেই। সমুদ্র যাত্রায় অনেক সময় অলৌকিক অনেক ঘটনার ব্যাখ্যা আজও বের করা সম্ভব হয়নি। রহস্যজনকভাবে হারিয়ে গেছে অনেক জাহাজ । অনেক সময় যাত্রীদেরও কোন অস্তিত্ত্ব খুঁজে পাওয়া যায়নি। আবার হারিয়ে যাওয়া এসব জাহাজ নাকি আজও সমুদ্রে ভেসে ওঠে! এ যেন এক একটি ভূতুরে কহিনী।
এমভি জোয়িতাঃএমভি জোয়িতা ছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তৈরি বিলাসবহুল মোটরচালিত নৌযান। ওটার নকশা এমন ছিল যে চাইলেও ওটাকে ডোবানো সম্ভব নয়। ১৯৩১ সালে রোনাল্ড ওয়েস্ট নামের এক চলচ্চিত্র পরিচালকের নির্দেশে ওটা বানানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৌযানটি কাজে লাগানো হয়। ১৯৫৫ সালে ২৫ জন যাত্রী নিয়ে টোকিলাও দ্বীপের উদ্দেশে রওনা হয় জোয়িতা। রওনা হওয়ার দুই দিনের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও জোয়িতার আর খোঁজ পাওয়া যায়নি। পাঁচ সপ্তাহ অনুসন্ধানের পর নৌযানটি অক্ষত অবস্থায় পাওয়া গেলেও মেলেনি কোনো যাত্রী। অক্ষত জাহাজ থেকে ভুতুড়ে ঘটনার মতোই গায়েব হয়ে যায় যাত্রীরা। কারো মতে, ক্রুদের বিদ্রোহের বলি হয়েছিল যাত্রীরা, আবার কারো মতে ইঞ্জিন কক্ষে পানি ঢুকে যাওয়ায় পালিয়ে যায় সবাই।
এলিজা বেটেলঃ১৮৫২ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের মেয়র এবং অন্যান্য সন্মানিত ব্যক্তির বিলাস ভ্রমণের জন্য তৈরি করা হয় এলিজা বেটেল। ১৮৫৮ সালে জাহাজটিতে আগুন লেগে যায়। ১০০ যাত্রীর মধ্যে ২৬ জনই মারা যায়। সমুদ্রের ২৮ ফুট নিচে ডুবে যায় জাহাজটি। লোকমুখে শোনা যায়, পূর্ণিমার রাতে জাহাজটিকে পানির নিচ থেকে জ্বলন্ত অবস্থায় ভেসে উঠতে দেখা যায় ভেতর থেকে ভেসে আসে গানের শব্দ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন