দিনটা ছিল শনিবার ।সাড়া দিন অজোর ধারায় বৃষ্টি হওয়ায় কেন যেন চারদিক একটা থমথমে ভাব বিরাজ করছে ।আমার এস এস সি পরীক্ষা শেষ হয় এক সপ্তাহ আগে পুরাই ফুর্তিতে আছি ।শীত ছিল আর বিকালে বৃষ্টি থেমে যায় ।রাত প্রায় ১০টার দিকে আমি বাজারে যাই রেকেট খেলতে ।খেলতে খেলতে প্রায় ১২টার মত বেজে যায় পরে কর্ক আর না থাকায় আর খেলা হলনা ।আমাদের বাসাটা ছিল বাজার থেকে বেশ খানিকটা
দূরে ।প্রতি দিন আমি আর আমার পাশের বাসার তামিম যাই খেলতে কিন্তু তামিমের আছ জ্বর ছিল তাই সে আসেনি ।আমি ছিলাম একা ।তাই বাধ্য হয়ে একাই রওয়না হলাম সাইকেলটা নিয়ে মাত্র ১০মিনিটের পথ ।কিন্তু পথে একটা পুরানো বট গাছ আর তার পাশে একটা মস্ত পুকুর আছে অবশ্য এতদিন আমি আর তামিম কোন পাত্তাই দিতাম না ওটাকে একটানে পার হয়ে যেতাম ।কিন্তু আজ রওয়না হওয়ার পর বট গাছটা আর পুকুরটার কথা মনে পরে কেমন যেন দেহটা ভার ভার লাগলো ।পরক্ষনেই মনে হল আমি আধুনিক যুগের ছেলে ভুত তুত বলতে কিছু আছে নাকি আমারতো ভয় পেলে চলবে না এসব ভেবে ভেবে সাইকেলের প্যাডেল চাপছি ।ঠিক যখন বট গাছটার সামনে আসি আমার সাইকেলের চেইনটা পরে
যায় মেজাজটা পুরা চরমে উঠে গেল ।জোসনা রাত ছিল ।তারাতারি চেইনটা উঠালাম উঠিয়ে প্যাডেলে চাপ মারলাম সাইকেলটা ঠিক বট গাছ থেকে একটু পেছনে আমি স্পষ্ঠ দেখতে পেলাম বট গাছটা থেকে একটা কালো বিড়াল তরতর করে নেমে আমার সাইকেলের সামনে এসে দাড়াল ।কড়া ব্রেক কষলাম কিন্তু আর শেষ রক্ষা হলনা বিড়াল উপর উঠিয়ে দিলাম কিন্তু আমি স্পষ্ঠ দেখতে পেলাম সাইকেলটা শুধু দাড়িয়ে আছে মাটিতে নিচে কোন বিড়াল নেই এবং কোন কিছু চাপা পরার কোন অনুভুতিও পাইনি আমি ।তবে কি না ভুল দেখেনি না তা হতে পারে না ,তাহলে কি ...........ভয়ের একটা ঠান্ডা স্রোত আমায় গ্রাস করলো ।প্রানপনে সাইকেলে প্যাডেল মারছি কিন্তু সাইকেল সামনে যাচ্ছে না যেন হাওয়ার উপর ঘুরছে চাকাগুলো হঠাত্ গগনবিদারী হাসির শব্দ । অতো রাতে এখানে কে হাসে ?না আর টিকে থাকতে পারলাম না আরো জোরে প্যাডেল মারলাম মনে হচ্ছিল সাইকেল ১ ইন্চিও নড়ছে না ।তারপর হঠাত্ই হাসির শব্দ বিলিন হয়ে ওটা কান্নায় রুপ ধরল আমার তখন মনে হচ্ছিল যে তখন হাজারো পেতাত্মা আমায় বুজি ছিরোপুরে খেয়ে পেলবে এখনই ।আর ওদিকে সাইকেলে যতই প্যাডেল মারছি সাইকেল এগুচ্ছেনা ।আর পারলাম না জ্ঞান হারালাম ।পরে যখন জ্ঞান ফিরে আমি নিজেকে আবিষ্কার করলাম ছোট চাচা ঘরের মেজেতে আর চারপাশে আমার বাবা মা চাচা চাচি দাদি এবং আরো অনেকে ।তাদের মধ্য আমাদের বাজারে বড় মসজিদের ঈমাম সাহেবও ছিলেন ।সুস্হ হওয়ার জানতে পারলাম আমার আসতে দেরি হওয়া দেখে আমার ছোট চাচা বাবা আমার খোজে রওয়না হল তারপর তারা আমায় আবিষ্কার করেন বট গাছ থেকে অনেক দূরে একটি গাছের পাশে সাইকেলটা নাকি পাশের ডোবার মধ্যে পান ।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন