আমরা আমাদের ভিসিটরদেরকে প্যারানরমাল বিষয়ে শেখানোর জন্য উদ্যোগ নিয়েছি। তাই আমরা আমাদের পোস্টগুলি এইভাবে সাজিয়েছি। তো আমরা একেবারে বেসিক থেকে আজ শুরু করব। খুব শীঘ্রই আমরা বাংলা ভাষার প্রথম প্যারানরমাল গবেষণা ই-বুক প্রকাশ করব।
প্যারানরমালঃ আমরা যারা নিয়মিত ভুত, প্রেত, জিন, এলিয়েন, ইউএফও, কালযাদু ইত্যাদি নিয়ে গবেষণা করে সময় কাটাই তারা অনেকেই হয়তো প্যারানরমাল শব্দটি শুনে থাকি। এই প্যারানরমাল কি ? চলুন জানতে চেষ্টা করি। প্যারানরমাল ইংরেজি শব্দ। প্যারানরমাল শব্দের আভিধানিক অর্থ অলৌকিক, অতিপ্রাকৃতিক ক্ষমতা, অতিঅসাধারণ ইত্যাদি। অর্থাৎ ভুত, প্রেতাত্মা, জিন, এলিয়েন, কালযাদু, বদ নজর ইত্যাদি বিষয়কে ঘিরে বিভিন্ন বিশ্বাস। পৃথিবীর অধিকাংশ মানুষ এসব বিষয়ের অনেক কিছুই বিশ্বাস করেন। তাছাড়া এসব বিষয়ে মানুষের আগ্রহের কোন কমতি নেই। কিন্তু এসবের অনেক কিছুই মিথ্যা। আবার কিছু আছে যেগুলো সত্য। আমাদের সাথে প্রতিদিন ঘটে যাওয়া অনেক ঘটনা যেগুলোর সাধারন ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনা সেগুলোও প্যারানরমাল ঘটনার অন্তর্ভুক্ত। যেমন, কোন জিনিষের আপনা আপনি স্থান পরিবর্তন, হঠাৎ তাপমাত্রার পরিবর্তন। তবে সাধারন ভাবে আমরা প্যারানরমাল বলতে ভুত-প্রেত,কালযাদু নিয়ে বেশি পরিচিত। তাই এখানে এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইসলামিক ভাবে এখানে প্যারানরমাল ঘটনাসমূহের সমাধান দেয়া আছে। যদি মুসলিম না হন তাহলে পরবর্তী পোস্টগুলি পড়ে লাভ নেই।
ভুত শব্দটা তো অনেক শুনলেন তাহলে, আপনারা কি জানেন ভুত জিনিস তা কি?
*ভুত হচ্ছে এমন এক ব্যাক্তির আত্মা যে কোন কারনে পৃথিবীতে আটকে পড়েছে।
*একটি শক্তি যা মৃত ব্যাক্তি বা অন্য কোন উৎস থেকে আসে এবং বাস্তব জীবনে প্রভাব ফেলে।
*দানবীয় শক্তি যা শয়তান থেকে আসে।
*এমন একজনের আত্মা জিনি মারা গেছেন আবার যাননি।
*দৃস্টিভ্রান্তি বা এমন এক অনুভূতি যা মানুস অনুভব করে।
*উপরের সবগুলো
*কোনটাই না
এখন আপনাদের ব্যাপার যে কন্তে বিশ্বাস করবেন।
আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য সারা পৃথিবীর বিখ্যাত সব প্যারানরমাল ইনভেস্টিগেটরদের কাছ থেকে এইসব তথ্য সংগ্রহ করেছি, আপনারা যাতে কিছু জানতে পারেন তাই। তো আমাদের পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন-জানতে পারবেন প্যারানরমাল ঘটনা তদন্ত করার জন্য কি কি প্রয়োজন হয় অ কিভাবে ভয় দূর করতে হয়। সো স্টে টিউনউড উইথ আস।

1 মন্তব্য(গুলি):
১১ নভেম্বর, ২০১৫ এ ১২:৩১ PM
প্যারানরমাল ব্যাপারটা বোঝা গেল। কিন্তু একটা প্রশ্ন হল, এই জিনিস নিয়ে যদি আমি গবেষনা করতে চাই তাহলে কি আমার উপর বা আমার বাস্তব জীবনে কোনও প্রভাব পড়তে পারে? বা আমার পরিবার কিংবা আমার প্রিয়জনদের জীবনে?
পূর্বজন্ম নিয়ে কিভাবে জানতে পারব? এটাকি প্যারানরমাল -এর মধ্যে পড়ে?
একটি মন্তব্য পোস্ট করুন